নতুন বাড়িতে যাওয়া হলনা বউ-শাশুড়ির
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: সৌন্দর্য্যে ঘেরা রাস্তার পাশে নতুন বাড়িতে যাওয়া হলনা নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের লন্ডন প্রবাসী আখলাক চৌধুরীর মা মালা বেগম ও স্ত্রী রুমি বেগমের। সাদুল্লাপুর গ্রামের রাস্তার পাশেই আখলাক চৌধুরী পৈতৃক সম্পত্তির উপর নতুন ঘর নির্মান করেন । নতুন ঘরে উঠার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল।
গত ১৩ মে রবিবার রাত ১১টায় উপজেলার কুর্শি ইউনিয়মের সাদুল্লাপুর গ্রামে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হাতে খুন হন সাদুল্লাপুর গ্রামের মৃত রাজা মিয়ার স্ত্রী ও লন্ডন প্রবাসী পুত্র আখলাক চৌধুরীর মা মালা বেগম ও স্ত্রী রুমি বেগম। রবিবার রাতে আর্তচিৎকার শুনে গ্রামবাসী ওই বাড়িতে গিয়ে ঘরের বাইরে উঠানে গৃহবধূ রুমি বেগম ও ঘরের ভিতরে তার শাশুড়ি মালা বেগমের ক্ষতবিক্ষত লাশ দেখতে পান। এসময় তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ হাসপাতাল গিয়ে লাশ দু‘টির সুরতহাল রিপোর্ট তৈরী করে। এ ঘটনার পর ঘর থেকে ৪টি চায়ের কাপ, একটি হাতঘড়ি ও এক টি জুতা উদ্ধার করে পুলিশ।
রুমির ভাই পল্লী চিকিৎসক নজরুল ইসলাম জানান, আমার বোনের স্বামী লন্ডন থেকে দেশে ফিরে আসার পরই সদ্য নির্মাণ বাড়িতে উঠার কথা ছিল, গত ৪-৫মাস পূর্বে ঘরের কাজ সম্পন্ন হয়। নতুন ঘরে উঠার স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে আমার বোনের।
এ ঘটনার পর ৫জনকে আটক করলেও হত্যাকান্ড সংশ্লিষ্টতায় আবু তালেব ও বখাটে শুভকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গ্রেফতার কৃতদের আদালতে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে । এছাড়াও বৃহস্পতিবার সকালে আখলাক চৌধুরীর বাড়ির পাশ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ও কাপড় উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More




Comments are Closed