কানাইঘাটে তিন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
কানাইঘাট সংবাদদাতা: সিলেটের কানাইঘাটে আসন্ন রমজান উপলক্ষে ভেজাল ও মানহীন খাবার বিক্রি বন্ধ করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার (১৬ মে) কানাইঘাট বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে তিনটি প্রতিষ্ঠানে মানহীন ও অসাস্থ্যকর খাদ্যদ্রব্য বিক্রির অভিযোগে বিভিন্ন অংকের জরিমানা করা হয়। এর মধ্যে ভোক্তা অধিকার আইনে কানাইঘাট বাজরের ব্যবসায়ী রাসেল আহমদকে ৩ হাজার, আব্দুল কাদিরকে ২ হাজার ও পুর্ব বাজার ব্যবসায়ী রহিম উদ্দিনকে বিএসটিআই আইনে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রমজানে ভেজাল মুক্ত পণ্য সরবরাহ ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের লক্ষ্যে মূলত এ অভিযান চালানো হয়েছে। অপরদিকে একই সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসি কান্ত হাজং কানাইঘাট বাজারের যানজট নিরসনে এক অভিযান পরিচালনা করে ফুটপাত দখল মুক্ত করেছেন এবং সকল গাড়ি চালকদের যত্রতত্র বাজারে গাড়ি পার্কিং না করার নির্দেশ প্রদান করেন।
এ ব্যাপারে তিনি জানান, প্রাথমিক ভাবে তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে ফুটপাত দখল করে ব্যবসা ও যত্রতত্র গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed