কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে বুধবার বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়। এ অভিযানে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য না বাড়িয়ে যৌক্তিক পর্যায়ে বিক্রি করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়।
অভিযানে আইন লঙ্ঘনের দায়ে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে চারটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো জালাল স্টোরকে ২ হাজার টাকা, জনতা ফার্মেসীকে ১ হাজার টাকা, আজাদ স্টোরকে ২ হাজার টাকা এবং আলাই মিয়ার ফলের দোকানকে ১ হাজার টাকা।
এ সময় সহযোগীতায় ছিলেন কমলগঞ্জ উপজেলার উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর দুলাল মিয়া ও কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed