Main Menu

জগন্নাথপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের গোয়ালকুড়ি গ্রামে থেকে ৪ সন্তানের জননী এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ মে) বসত ঘরের ভেতর গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় জিলু রানী দাস (৩২) নামের গৃহবধুর লাশ উদ্ধার করে থানা পুলিশ। এক ছেলে ও তিন মেয়ের জননী জিলু রানী দাস গোয়ালকুড়ি গ্রামের নিবারণ দাসের স্ত্রী।

পুলিশ ও পরিবারের লোকজন জানান, বুধবার সকালে নিজ শয়নকক্ষের তীরের সাথে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় জিলু রানী দাসের লাশ দেখে পরিবারের লোকজন জগন্নাথপুর থানা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জগন্নাথপুর থানার এসআই আবু ফাত্তাহ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed