সিলেটে নিখোঁজ বৃদ্ধের লাশ মিললো সুরমা নদীতে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শেখঘাট থেকে নিখোঁজ ষাটোর্ধ্ব এক বৃদ্ধের লাশ সুরমা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ মে) বিকেলে সিলেট সদর উপজেলার টুকেরবাজার সুরমা নদী থেকে আব্দুল জব্বার বড়ভুঁইয়া নামের ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
তিনি নগরীর শেখঘাটের সওদাগরটুলা এলাকার মৃত ডা. সাজিদ আলী বড়ভুঁইয়ার ছেলে।
জানা যায়, গত ১৩ মে রবিবার ফজরের নামাজ পড়তে বাসা থেকে বের হন আব্দুল জব্বার বড়ভুঁইয়া। কিন্তু এরপর তিনি আর বাসায় ফিরেননি। পরে তার বড় ভাই আব্দুর রাজ্জাক বড়ভুঁইয়া কোতোয়ালী মডেল থানায় জিডি করেন।
নগরীর জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে টুকেরবাজার দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। পুলিশ লাশ উদ্ধারের পর পরিচয় নিশ্চিত হয়।
তিনি আরাে বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা বৃদ্ধ আব্দুল জব্বার শেখঘাটস্থ কাজিরবাজার ব্রিজ থেকে পানিতে পড়ে মারা গেছেন।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed