‘সিলেটে প্রতিদিন ৯ হাজার কেজি ক্লিনিক্যাল বর্জ্য তৈরি হচ্ছে’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ‘নগরীর সরকারি বেসরকারি ৮৮টি হাসপাতাল-ক্লিনিকে দৈনিক ৯ হাজার কেজির বেশি বর্জ্য তৈরি হয়। কিন্তু এই বর্জ্য সংগ্রহ, পরিবহন, পৃথকীকরণ, নির্ধারিত স্থানে ডাম্পিং এর ক্ষেত্রে বিজ্ঞানসম্মত যথাযথ প্রক্রিয়া অনুসরন করা হয় না।’ এক্ষেত্রে চিকিৎসা বর্জ্যের প্রকার অনুযায়ি ভিন্ন ভিন্ন ডাস্টবিন ব্যবহার, ব্যবস্থাপনার জন্য কর্মীদের প্রশিক্ষণ দান, পরিবহনের জন্য কাভার্ড ভ্যান এবং কিছু কিছু বর্জ্য যথাযথভাবে নিঃশেষ করার উপর জোর দিয়েছেন বিআইজিডি’র গবেষক এস এম আরাফাত জুবায়ের।
বুধবার (৯ মে) সিলেট নগরীর একটি হোটেলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইন্সটিটিউট অফ গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এবং সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত নগরীর চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনা এবং কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র শীর্ষক কর্মশালায় উপস্থাপনায় এ তথ্য তুলে ধরেন।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ জে এম নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘যতক্ষণ পর্যন্ত না আমাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে, নগরীকে আমাদের নিজ শহর বলে মনে করতে পারবো ততক্ষণ পর্যন্ত এই শহরকে একটি পরিচ্ছন্ন,স্বাস্থ্যসম্মত বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে পারবোনা।’
মেয়র তার বক্তৃতায় বলেন, সিলেটে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের মধ্যে সহমর্মিতা আছে, আমাদের মধ্যে কাজের ক্ষেত্রে কোন সমস্যা নেই কিন্তু প্রশাসনের কাছ থেকে আমরা আরো বেশি সক্রিয়তা ও সহযোগিতা চাই। তিনি সকলকে প্রতিহিংসা ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশাত্মচেতনায় উদ্ধুদ্ধ্ হয়ে কাজ করার আহবান জানান।
আরও বক্তব্য রাখেন, সিটিজ এলায়েন্স এর এশীয় আঞ্চলিক উপদেষ্টা অজয় সুরী, বিআইজিডি’র গবেষণা ফেলো ড.শাহনেওয়াজ হোসেন, সিলেট মহিলা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম,স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক, ড.নারায়ণ চন্দ্র সাহা,সিটি কর্পোরেশনের প্রকৌশলী রুহুল আলম ,জয়দেব বিশ্বাস প্রমুখ।
প্যানেল আলোচন্যা বক্তারা স্বাস্থ্য ঝুকি এড়ানোর জন্য, বাসযোগ্য নগরীতে সুন্দর জীবন নিশ্চিত করার জন্য নগরীতে ক্রিয়াশীল সকল সরকারি বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়, বিদ্যমান আইন ও বিধি অনুসরণ, সকল প্রকল্প বাস্তবায়নের আগে পরিবেশগত প্রভাব মূল্যায়নের উপর গুরুত্বারোপ করেন।প্যানেল আলোচনায় আরোও বক্তব্য রাখেন পরিবেশ আইনবিদ সমিতির বিভাগীয় সমন্বয়কারী এডভোকেট শাহ শাহেদা আক্তার, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলি নূর আজিজুর রহমান, আইডিয়া সিলেটের তামান্না আহমেদ, সিলেট চেম্বারের সাবেক সভাপতি ফারুক মাহমুদ চৌধুরি, পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. তন্ময় ভট্টাচার্য, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম প্রমুখ।
উন্নত চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে নগরীর ন্যায্য অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়ন এই কর্মশালার মূল উদ্দেশ্য। ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ইউকেএইডর আর্থিক সহায়তায় ব্রাসেলস্-ভিত্তিক সিটিজ্ এ্যালায়েন্স এর কারিগরি সহযোগিতায় নগর দারিদ্র্য হ্রাস এবং নাগরিকদের ন্যায্য সেবাপ্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed