Main Menu

ঢাবির ৫১তম সমাবর্তন ৬ অক্টোবর

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫১তম সমাবর্তন আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।

বুধবার (৯ মে) ঢাবির উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সমাবর্তন সঠিকভাবে আয়োজন করতে একটি নির্বাহী কমিটি, একটি ব্যবস্থাপনা কমিটি এবং ২৬টি উপ-কমিটি গঠন করা হয়েছে।

সমাবর্তন সফলভাবে আয়োজন করতে উপাচার্য সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান।

লাইবেরিয়ান নোবেল শান্তি পুরস্কার বিজয়ী লেমাহ গবায়েইর নাম সমাবর্তন বক্তা হিসাবে প্রস্তাব করা হয়েছে।

সমাবর্তনে তাকে ডক্টর অব লজ ডিগ্রি দেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed