Main Menu

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বাড্ডার আফতাবনগরে ডিবি পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে সাফায়েত তামরিন (৩০) নামে যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ মে) ভোরে এ ঘটনাটি ঘটে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. শহিদুল আলম জানান, ভোর ৪টার দিকে আফতাবনগরে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ঐ যুবক গুলিবৃদ্ধ হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধাার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও তিনি জানান।

Share





Related News

Comments are Closed