সিলেটে দেয়াল চাপায় চা শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বালুচর এলাকায় মাটির তৈরি বসতঘরের দেয়াল ধসে শুক দাশ নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টায় বালুচরের জোনাকি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শুক দাশ (৪৫) বালুচরের জোনাকি আবাসিক এলাকার মৃত রজনী দাশের ছেলে। সে লাক্কাতুরা চা বাগানের দলদলি সেকশনের নিয়মিত শ্রমিক।
শাহপরাণ থানার ওসি আখতার হোসেন বলেন, বালুচরে মাটির তৈরি বসতঘরের দেয়াল ধসে পড়ে শুক দাশের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
« সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ (Previous News)
(Next News) কোটার প্রজ্ঞাপন দাবিতে কর্মসূচি ঘোষণা »
Related News
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বয়ংক্রিয় তথ্য বুথ উদ্বোধন
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রমকে সহজ, দ্রুত ও গতিশীল করারRead More
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More



Comments are Closed