সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের লাউয়াছড়া বনে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনের ওপর গাছ ভেঙে পড়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৮ মে) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জের শমশেরনগরের স্টেশন মাস্টার কবির আহমদ।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উদয়ন ভোর ৪টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকা অতিক্রম করছিল। ওই সময় কালবৈশাখী ঝড় শুরু হলে উদ্যানের একটি বড় গাছ ট্রেনের ইঞ্জিনের ওপর ভেঙে পড়ে। ফলে সহস্রাধিক যাত্রী নিয়ে ট্রেনটি সেখানে আটকা পড়েছে।
তিনি বলেন, সকাল ১০টার দিকে উদ্ধারকর্মীরা সেখানে গাছ সরানোর কাজ শুরু করেছেন। লাইন পরিষ্কার হলেই যাত্রী নিয়ে ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed