Main Menu

বুধবার বিএনপির বিক্ষোভ

বৈশাখী নিউজ ডেস্ক: বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়ার মু‌ক্তির দা‌বি‌তে সমা‌বেশ কর‌তে না‌ দেওয়ার প্র‌তিবা‌দে বুধবার (৯ মে) রাজধানীতে বি‌ক্ষোভ কর‌বে বিএন‌পি।

‌সোমবার (৭ মে) সকাল সা‌ড়ে ১০টায় নয়াপল্ট‌নে বিএন‌পির কেন্দ্রীয় কার্যাল‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে এ কর্মসূ‌চি ঘোষণা করেন বিএনপির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী।

‌রিজভী ব‌লেন, বিএন‌পি চেয়ারপ‌ারসন খা‌লেদা জিয়ার মু‌ক্তির দা‌বি‌তে সমা‌বে‌শের অনুম‌তি দেয়নি পুলিশ। আমরা রোববার (৬ মে) রাত পর্যন্ত অপেক্ষা করেছি। পু‌লিশ সাফ জা‌নি‌য়ে দি‌য়ে‌ছে, বিএন‌পি‌কে কোথাও সমা‌বে‌শের অনুম‌তি দেওয়া হবে না। সমা‌বেশ কর‌তে না দেওয়ার প্র‌তিবা‌দে বুধবার ঢাকার প্র‌তি‌টি থানায় বি‌ক্ষোভ কর্মসূ‌চি প‌ালন করা হ‌বে।

‌তিনি ব‌লেন, সরকার জন আত‌ঙ্কে ভুগ‌ছে। তারা জনগণ দেখ‌লেই ভয় পায়। এজন্য বি‌রোধী দল‌কে কোনো কর্মসূ‌চি পালন কর‌তে দি‌চ্ছে না। সরকা‌রের এমন অগণতা‌ন্ত্রিক আচার‌ণের তীব্র নিন্দা ও প্র‌তিবাদ জানাই।

গাজীপুরের নির্বাচন স্থগিতের বিষয়ে সংবিধানের ১২৫ এর (গ) অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে রিজভী বলেন, সেখানে বলা আছে ‘কোনো আদালত নির্বাচনের তফসিল ঘোষণা করা হইয়াছে এইরূপ কোনো নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনকে যুক্তিসঙ্গত নোটিশ ও শুনানির সুযোগ প্রদান না করে অন্তবর্তী বা অন্য কোনো উপায়ে কোনো আদেশ বা নির্দেশ প্রদান করিবে না।’ তিনি প্রশ্ন করেন তাহলে এটা কিভাবে হলো?

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

Share





Related News

Comments are Closed