Main Menu

বানিয়াচঙ্গে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের বৃন্দা চিত্তা হাওরে ধান কাটতে গিয়ে সোমবার সকাল ১১টায় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অপর এক শ্রমিক।

নিহত শ্রমিকরা হলেন- উপজেলার কবিরপুর গ্রামের মৃত নাদু বৈষ্ণবের ছেলে অধীর বৈষ্ণব (২৭) ও তেলঘরি গ্রামের বীরেশ্বর বৈষ্ণবের ছেলে বসু বৈষ্ণব (৩২)।
এছাড়া তেলঘরি গ্রামের হরিচরণ বৈষ্ণবের ছেলে কৃষ্ণধন বৈষ্ণব (৩২) বজ্রপাতে আহত হয়েছেন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমান জানান, সোমবার সকালে বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। এ সময় বৃন্দা চিত্তা হাওরে ধান কাটার সময় বজ্রপাতের শিকার হন তিন শ্রমিক। এতে ঘটনাস্থলেই মারা যান অধীর বৈষ্ণব। গুরুতর আহত অবস্থায় বসু বৈষ্ণবকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। আহত কৃষ্ণধন বৈষ্ণবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খন্দকার জানান, নিহতদের প্রত্যেকের পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

Share





Related News

Comments are Closed