Main Menu

হবিগঞ্জে বাস ধর্মঘট প্রত্যাহার

বৈশাখী নিউজ ২৪ ডটকম:  হবিগঞ্জ-সিলেট ও হবিগঞ্জ-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য ডাক দেওয়া বাস ধর্মঘট প্রত্যাহার করেছে মোটর মালিক গ্রুপ।

শনিবার (৫ মে) দুপুর ১টায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদসহ পুলিশ প্রশাসন অটোরিকশা শ্রমিকদের এ অনিয়মের বিষয়টি নিরসন করে দেবেন বলে আশ্বাস দিলে তারা ধর্মঘট প্রত্যাহার করেন।

এর আগে সিএনজি চালিত অটোরিকশার শ্রমিকরা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গ্যাস নেওয়ার প্রতিবাদে শুক্রবার (৪ মে) রাত ১০টায়  অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় মোটর মালিক গ্রুপ।

প্রসঙ্গত, বাইপাস সড়কে ব্যারিকেড দিয়ে প্রতিদিন শতশত সিএনজি অটোরিক্সা গ্যাস নেয়। এতে বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বিষয়টি আরটিসি’র মিটিংয়ে উত্থাপন করা হলে সিএনজি অটোরিকশা যাতে এ ধরণের ব্যারিকডে সৃষ্টি করতে না পারে, সেজন্য সিদ্ধান্তও নেয়া হয়। কিন্তু সেই সিদ্ধান্ত না মেনে সিএনজি অটোরিক্সা অবাধে ব্যারিকেড সৃষ্টি করে গ্যাস নেওয়া অব্যাহত রাখে। যতক্ষণ পর্যন্ত রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গ্যাস নেয়া বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত হবিগঞ্জ থেকে সিলেট, ঢাকাসহ সব জায়গায় বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল মোটর মালিক গ্রুপ।

Share





Related News

Comments are Closed