সিলেট-ঢাকা মহাসড়কে বাস ধর্মঘট প্রত্যাহার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দিনভর দুর্ভোগের পর সন্ধ্যায় প্রত্যাহার করে নেওয়া হয়েছে সিলেট-ঢাকা মহাসড়কের বাস ধর্মঘট। পরিবহন শ্রমিক নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে শুক্রবার সকাল থেকে এ ধর্মঘট পালন করে বাস মালিক সমিতি।
ধর্মঘটের কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ ছিলো। এতে দুর্ভোগে পড়েন এই রুটের যাত্রীরা।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, সন্ধ্যায় ঢাকা থেকে বাস মালিকরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
জানা যায়, সিলেটে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের “মৃত্যু ফান্ড” নামে একটি তহবিল রয়েছে। যার নামে প্রতিটি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা আদায় করা হয়। সম্প্রতি এ চাঁদার পরিমাণ ৩০ টাকা থেকে ৫০ টাকায় উন্নীত হওয়ায় প্রতিবাদ শুরু করে সিলেট-ঢাকা পরিবহন মালিক সমিতি।
এরই প্রেক্ষিতে শুক্রবার (৪ মে) সকাল থেকে সিলেট-ঢাকা মহাসড়কে বাস ধর্মঘটের ডাক দিয়ে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহণ মালিক সমিতি।
তবে সেলিম আহমদ ফলিক জানান, সংগৃহিত চাঁদা থেকে শ্রমিকরা অসুস্থ হলে বা মারা গেলে তার পরিবারকে সহায়তা করা হয়। শ্রমিকদের কল্যাণের জন্যই এ উদ্যোগ। তিনি বলেন, এই ধর্মঘটের সাথে শ্রমিকদের সংশ্লিষ্টতা নেই। তাদের কল্যাণেই চাঁদা বৃদ্ধি করা হয়েছে এবং সাধারণ শ্রমিকরা তা পরিশোধ করছেন, মেনে নিয়েছেন। তিনি জানান, অন্যান্য বাস না চললেও তার নিয়ন্ত্রনাধীন এনা পরিবহনের বাসগুলো চলাচল করেছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed