Main Menu

বৃটেনে কাউন্সিলর নির্বাচিত হলেন বিশ্বনাথের সিরাজুল

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথের সন্তান সিরাজুল ইসলাম জেপি বৃটেনের ব্রগ সাউথ ওয়ার্ক থেকে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন । একজন তরুণ মেধাবী ব্যক্তিত্ব কাউন্সিলর নির্বাচিত হওয়ায় খুশি তাঁর জন্মস্থান বিশ্বনাথের মানুষ। কাউন্সিলর নির্বাচিত হওয়ার খবরে জেপি’র রজকপুর গ্রামে বইছে আনন্দের বন্যা।

বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য শামীম আহমদ, চাচাত ভাই সিরাজুল ইসলাম জেপি নির্বাচিত হওয়ায় ভোটারসহ সবার প্রতি কৃতজ্ঞা জানিয়েছেন।

এদিকে বিশ্বনাথ সোশ্যাল ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকের সভাপতি সিরাজুল ইসলাম জেপি কাউন্সিলর নির্বাচিত হওয়ার অভিনন্দন জানিয়েছেন ট্রাস্টের নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed