‘সিলেটে জনসংখ্যা বৃদ্বির হার হ্রাস পেতে শুরু করেছে’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পরিবার পরিকল্পনা অধিদপ্তরসহ সকলের সহযোগিতায় সিলেটে জনসংখ্যা বৃদ্বির হার হ্রাস পেতে শুরু করেছে। তবে এখনও সিলেটের অন্যন্য এলাকাগুলোর মতো নগরীর ঘনবসতি এলাকাগুলোতে জনসংখ্যা বৃদ্বির হার বেশী। মাঠ কর্মীরা গুরুত্ব দিয়ে এসব এলাকাগুলোতে কাজ করলে এ পরিস্থিতির উন্নতি হবে।
বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ সঞ্চয়িতা ট্রেনিং সেন্টারে আয়োজিত ১৫ দিন ব্যাপী পরিবার পরিকল্পনা প্রকল্প সীমান্তিক মাঠকর্মীদের মৌলিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন।
সীমান্তিকের চেয়ারপার্সন অধ্যাপক মাজেদ আহমদের সভাপতিত্বে ও উপ নির্বাহী পরিচালক হুমায়ু কবীরের পরিচালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আরো বলেন, জনসংখ্যা বৃদ্বির হার হ্রাস পাওয়ার ব্যাপারে সিলেটে এখনো কাঙ্খিত ফলাফল আশা করা যায়না। সংশ্লিষ্ট সংস্থার মাঠ পর্যায়ে উদ্ভুদ্ধ করনের ঘাটতি রয়েছে উল্লেখ করে সিসিক মেয়র বলেন, এ ব্যাপারে কর্মীদের আরও নিষ্টাবান ও আন্তরিক হতে হবে।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সীমান্তিকের উপ নির্বাহী পরিচালক পারভেজ আলম, পরিচালক ও সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ ও পরিবার পরিকল্পনা বিভাগের সিলেটের উপ পরিচালক ডা: লুৎফুন্নেছা জেসমিন। কর্মশালা চলবে ২০ মে পর্যন্ত। এতে ৪০জন মাঠকর্মী অংশ নিয়েছেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed