Main Menu

দক্ষিণ সুরমায় হোটেলে তরুণী ‘ধর্ষণ’, আটক ২

বিশেষ সংবাদদাতা: বিয়ের প্রলোভনে এক তরুণীকে হোটেলে এনে ১১দিন আটকে রেখে গনধর্ষণ করা হয়েছে। গত ২০ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সিলেটের দক্ণি সুরমার হোটেল আল তকদিরে রেখে পাশবিক নির্যাতনের এ ঘটনা ঘটে। এ ব্যাপারে বৃহস্পতিবার (৩রা মে) দক্ষিণ সুরমা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এতে হোটেল আল তকদিরের মালিক ও স্টাফসহ ৪জনকে আসামী করা হয়েছে। আসামীরা হচ্ছে, সুনামগঞ্জের দিরাইয়ের জসিম উদ্দিন, দক্ষিণ সুরমার চাঁদনীঘাটস্থ হোটেল আল তকদিরের মালিক সৈয়দ নিয়াজ উদ্দিন, একই হোটেলের স্টাফ জাকির ও নূর মিয়া।

অভিযোগের পেক্ষিতে বৃহস্পতিবার (৩মে) রাত ১০ টায় দক্ষিণ সুরমার হোটেল আল-তকদির থেকে জসিম ও হোটেল মালিক নিয়াজকে আটক করেছে পুলিশ।

অভিযোগে প্রকাশ, সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঠাকুর বাড়ির এক তরুণীর (১৯) সাথে মোবাইল ফোনে প্রেম হয় জসিম উদ্দিনের। জসিম প্রেম প্রতারনা ও বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২০ এপ্রিল ওই তরুণীকে হোটেল আল-তকদিরে উঠায়। এখানে তাকে দীর্ঘ ১১ দিন বন্দী রেখে জসিম ও তার সহযোগীরা তাকে গনধর্ষন করে। এমনকি ভাড়া দিয়ে খদ্দেরকে দিয়ে ধর্ষন করায়। পাশপাশি ওই তরুনীর আইডি কার্ড জন্ম সনদ, পাসপোর্ট ও মোবাইল কেড়ে নেয়। গত ৩০ এপ্রিল কৌশলে হোটেল থেকে বের হয়ে ওই তরুনী তার পরিচিত বান্ধবী নাছিমার আশ্রয়ে গিয়ে বৃহস্পতিবার দক্ষিণ সুরেমা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে।

দক্ষিন সুরমা থানার ওসি খায়রুল ফজল হোটেলে ধর্ষণের ঘটনায় ২জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed