সাংবাদিক ইকবাল মনসুর আর নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দৈনিক শ্যামল সিলেটের চীফ ফটো সাংবাদিক, ফটো জানালিষ্ট এসোসিয়েশন সিলেট এর সাবেক সভাপতি ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ইকবাল মনসুর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।
আজ বুধবার সকাল ১০টা ২০ মিনিটে নগরীর কানিশাইলে তার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সিলেটের সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। অনেকে তাকে শেষ বারের মতো দেখতে তার বাসায় ছটে যান।তিনি দীর্ঘদিন থেকে জটিল রোগ লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি মা ও বোনসহ অংসখ্য আত্মীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন।
ইকবাল মনসুর এক পরিচিত আলোকচিত্রী ছিলেন। তার ক্যামেরায় তোলা অনেক ছবি দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।
ইকবাল মনসুরের জানাজার নামাজ আজ বাদ আসর সিলেট নগরীর ভাতালিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে ভাতালিয়া গোরস্থানে দাফন করা হবে।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed