হবিগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। একই জেলার নবীগঞ্জে বজ্রপাতে নিহত হয়েছেন আরেক কৃষক।
বুধবার (২ মে) সকালে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। এতে আহত হন আরও দুই কৃষক।
স্থানীয়রা জানান, সকাল ১১টায় বানিয়াচং উপজেলার মকার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আজিম উদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়। আজিম উদ্দিন উপজেলার মকা গ্রামের ছাইম উল্লার ছেলে। একই দিন সকাল ৮টায় উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের রোকনদিয়ার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে শাহিন মিয়া (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়। শাহিন বল্লভপুর গ্রামের তাহির মিয়ার ছেলে।
মকার হাওরে বজ্রপাতে আহত হয়েছেন আরও দুই কৃষক। তারা হলেন, মকা গ্রামের আছকির মিয়া ও আব্দুল হেকিম। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলী জানান, বুধবার সকালে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় কৃষকরা হাওরে যান ধান কাটতে। কোন রকম বৃষ্টি এবং ঝড় না থাকলেও সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই আজিম উদ্দিন মারা যান। তখন তার সাথে থাকা অপর দুইজন আহত হন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বুধবার পৃথক সময়ে বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন। তারা ধান কাটতে হাওরে গিয়েছিলেন।
অপরদিকে, নবীগঞ্জ উপজেলার রোকনপুর হাওরে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে আব্দুল জব্বার (৫৫) নামে আরেক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১১টায় এই ঘটনা ঘটে। আব্দুল জব্বার নবীগঞ্জ উপজেলার আশ্বাস উল্লার ছেলে।
পানিউমদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজাজুর রহমান জানান, বুধবার সকালে গরু নিয়ে হাওরে যান কৃষক আব্দুল জব্বার। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Related News
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More



Comments are Closed