সিলেটে দিনভর বৃস্টিপাতে দূর্ভোগে নগরবাসী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: কখনও গুঁড়ি গুঁড়ি, আবার কখনও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে সোমবার দিনভর ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে। বিশেষ করে অফিস এবং স্কুল-কলেজগামীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। বিকেলের দিকে বৃষ্টিপাত কমে আসলেও সোমবার সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৬৭.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ‘পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাংশে অবস্থান করছে। এ কারণে সোমবার সারাদিনই সিলেটের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছে। আগামী ৯ মে পর্যন্ত সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগে দশদিনে সর্বমোট ৩০০ মিলিমিটার বা তার অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’
এদিকে বৃষ্টিতে নগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ছিল শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম। তবে, অফিস পাড়ায় ভীড় লক্ষণীয় ছিল। বিরূপ আবহাওয়ার প্রভাবে এমনিতে যানবাহনের সংখ্যা ছিল কম। যানবাহনের ভাড়াও ছিল অন্য দিনের তুলনায় বেশী। বৃষ্টির কারণে নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হননি।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed