কমলগঞ্জে হত্যা-ধর্ষণ বন্ধে মাননববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: সারাদেশে চলমান ধর্ষণ-হত্যা, ইভটিজিং ও নারী নির্যাতন বন্ধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালনসহ সমাবেশ করা হয়। কমলগঞ্জ উপজেলার আদমপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্বজন (আপনজন)-এর উদ্যোগে সোমবার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনায় এ কর্মসূচী পালণ করা হয়।
স্বজনের সভাপতি সৌরভ আহমদ সজিবের সভাপতিত্বে ও সদস্য নাঈম আহমদের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সায়বাদিক শাহীন আহমদ ও মাহমুদ খান। সংগঠনের সভাপতি সৌরভ আহমদ বলেন ধর্ষণকে না বলুন আর নারী নির্যাতন বন্ধ করুন এই শ্লোগানকে সামনে রেখে তারা এই মানববন্ধন কর্মসূচী পালনসহ প্রতিবাদ সভা করেছেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed