টঙ্গি থেকে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: চাকরির প্রলোভন দেখিয়ে গাজীপুরের টঙ্গী থেকে সিলেটে এনে হোটেল কক্ষে আটকে রেখে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করেছে পঞ্চাশ বছর বয়সী মজিবুর রহমান। রোববার বেলা আড়াইটার দিকে নগরীর হোটেল অর্কিড গার্ডেনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে ওই কিশোরীকে উদ্ধার ও ধর্ষককে আটক করা হয়। আটক মজিবুর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার সোনারামপুর গ্রামের মৃত তারু মিয়ার ছেলে।
র্যাব জানায়, বাবা-মায়ের সাথে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল ওই কিশোরী (১৪)। তাকে চাকরি দেয়ার প্রলোভন দেিেখয় মজিবুর রহমান গত বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের টঙ্গী থেকে সিলেটে নিয়ে আসে। সিলেট নগরীর অর্কিড গার্ডেন নামক হোটেলের ৩০২নং কক্ষে আটকে রেখে ওই কিশোরীকে ধর্ষণ করেন মজিবুর।
র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান জানান, নিখোঁজের প্রেক্ষিতে ভিকটিমের বাবা মো. নুরুল ইসলাম গাজীপুরের টঙ্গী থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। পরবর্তীতে র্যাব-৯ এর নিকট এই বিষয়ে অভিযোগ দায়ের করলে অপহৃত কিশোরীকে উদ্ধারে মাঠে নামে র্যাব-৯। অবশেষে র্যাব-৯ অপহরণের ২দিন পর অপহৃত কিশোরীকে জীবিত উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-৯ এর এ কর্মকর্তা জানান- আটককৃত মজিবুর কিশোরী মেয়েটির সরলতার সুযোগে চাকুরীর প্রলোভন দেখিয়ে ঢাকা বিমান বন্দর রেলওয়ে স্টেশন থেকে সিলেটে নিয়ে এসে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে বলে স্বীকার করেছে।
উদ্ধারকৃত ভিকটিম ও আটক ব্যাক্তিকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed