সিলেটে তীর শিলং খেলার অভিযোগে আটক ২২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অবৈধ তীর শিলং (জুয়া) খেলায় জড়িত থাকার অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ২২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে স্থানীয় ভার্থখলা, বালুরমাঠ ও জিঞ্জির শাহ মাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তীর খেলার টোকেনও উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হচ্ছে- মো. গাজী (৩১), ছদরুজ্জামান (২৯), মো. হোসেন আলী (৪২), মো. মিন্টু (২১), রতন (২৪), জসিম (২৮), রাসেল (২৩), ফারুক ইসলাম (২৮), সজ্জাদ মিয়া (৩০), রাজু আহমদ (২৩), রাজন চন্দ্র ঘোষ (২৪), মকবুল হোসেন (৩৬), সেলিম মিয়া (১৯), মামুনুর রহমান (৩৫), শফিকুল ইসলাম (৪৯), সাইদুল ইসলাম (৩২), জসিম উদ্দিন (২৬), সেলিম আহমদ (২৯), মিনহাজ উদ্দিন (৪৮), মানিক মিয়া (১৯), আঃ রহিম (২০)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার আটককৃতদের এসএমপি এ্যাক্ট এর ৯৫ ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed