বিশ্বনাথে ১৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে ভারতীয় ১৫০ বোতল মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার দেওকলস ইউনিয়নের মাদক ব্যবসায়ী খাসজান সৎপুর গ্রামের মৃত আব্দুল গণি’র পুত্র ইলিয়াস আলী (৫০) ও একই গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র শিপন মিয়াকে আটক করে পুলিশ।
থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম এর নেতৃত্বে অভিযানে ছিলেন এসআই মিজানুর রহমান, বিনয় চক্রবর্তী, নবী হোসেন, এএসআই সাইফুর রহমানসহ একদল পুলিশ।
এ ব্যাপারে থানার অফিসার ইন-চার্জ বলেন, আটককৃত দুজনই মাদক ব্যবসায়ী। তাদের কাছ থেকে আমরা ভারতীয় অফিসার চয়েজ ১৫৩ বোতল মদ উদ্ধার করেছি। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed