সিলেটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে বুদ্ধপূর্ণিমা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে বুদ্ধপূর্ণিমা পালিত হচ্ছে। রাজপুত্র সিদ্ধার্থের জন্ম, ৩৫ বছর বয়সে বুদ্ধত্বলাভ ও ৮০ বৎসর বয়সে মহাপরিনির্বাণ-এই ত্রি’স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় তিথি অনুযায়ী সারা বিশ্বের ন্যায় সিলেট বৌদ্ধ বিহারেও আজ রোববার দিনব্যপী কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয় শুভ বুদ্ধ পূর্ণিমা।
নগরীর আখালিয়া নয়াবাজারে “সিলেট বৌদ্ধ বিহারে” সকাল সাড়ে সাতটায় ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন, ৯ টায় বুদ্ধপূজা উৎসর্গ, সংঘাদান, অট্টপরিক্ষার দান, বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা ও ধর্মদেশনা, সাড়ে ১১ টায় ভিক্ষ সংঘের পিন্ডদান, সাড়ে ১২টায় মধ্যাহ্ন ভোজ। দ্বিতীয় পর্বে দুপুর ২ টায় শুরু হয় আলোচনা সভা। সন্ধ্যা ৭ টায় প্রদীপ প্রজ্জলন মধ্য দিয়ে বুদ্ধপূর্ণিমা আনুষ্ঠানিকতা শেষ হবে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed