বিয়ানীবাজারে ব্যবসায়ী সহিব হত্যার ঘটনায় মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারে ব্যবসায়ী সহিব উদ্দিন সইবন হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২৯ এপ্রিল) সকালে নিহতের ছেলে আজহারুল ইসলাম আবিদ বাদী হয়ে আটক জাকির হোসেনের নামোল্লেখ করে ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি এ তথ্য নিশ্চিত করে বলেন, হত্যাকান্ডে ব্যবহৃত গাড়িসহ অনেক আলামত জব্দ করা হয়েছে। জাকির ছাড়াও হত্যায় আরও ৪ থেকে ৫ জন জড়িত ছিল। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) সুরঞ্জিত দাস জানান, আটক জাকির হোসেন পুলিশী জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জাকিরকে গ্রেপ্তারের পর হত্যাকান্ডে ব্যবহৃত গাড়ি জাকিরের বাড়ি সিলেট নগরের আখালিয়াঘাট থেকে জব্দ করা হয়েছে।
তিনি বলেন, হত্যার ঘটনায় জাকিরের স্ত্রী রিপা বেগম, শ্বাশুড়ি সুলতানা ও বাবা সামসুদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে তাদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।
পুলিশ জানায়, জাকির হোসেন আদম পাচারের সঙ্গে সম্পৃক্ত। আমেরিকা নেওয়ার নামে ব্যবসায়ী শহিব উদ্দিনের কাছ থেকে পর্যায়ক্রমে দেড় কোটি টাকা আত্মসাৎ করে। কিন্তু নির্দিষ্ট সময়ে আমেরিকায় পাঠাতে না পারায় টাকা ফেরত চান শহিব উদ্দিন। কিন্তু জাকির আমেরিকায় বাড়ি ভাড়া নেওয়া হচ্ছে, প্রসেসিং চলছে- এ রকম বিভিন্ন মিথ্যা কথা বলে আশ্বাস দিতে থাকে।
এক পর্যায়ে টাকা ফেরত দেওয়ার নাম করে গত বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় শহিব উদ্দিনকে খবর দিয়ে সিলেটে নেয় খুনিরা। এরপর শুক্রবার (২৭ এপ্রিল) সকালে বিয়ানিবাজার-সিলেট সড়কে উপজেলার গাছতলা এলাকা থেকে শহিব উদ্দিনের (৫০) গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed