বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য ৪৬ হাজার টাকা
স্পোর্টস ডেস্ক : ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের আসর বসছে ইংল্যান্ডের মাটিতে। যেখানে ফাইনালের মঞ্চ হিসেবে থাকছে ঐতিহ্যবাহী লর্ডস স্টেডিয়াম। তবে ফাইনালটি যারা মাঠে গিয়ে দেখবেন তাদের মোটা অঙ্কই গুনতে হবে। এ ম্যাচের সর্বোচ্চ টিকিটের দাম রাখা হবে ৩৯৫ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ৪৬ হাজার ৩৭৪ টাকা!
এর ফলে ক্রিকেট ইতিহাসে এটিই হবে সবচেয়ে দামি ম্যাচের টিকিট।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, ১৪ জুলাই ফাইনালের এ ম্যাচে বড়দের জন্য সর্বনিম্ন টিকিটের মূল্য ৯৫ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার ১৫৩)। আর ছোটদের ২০ পাউন্ড। তবে মেরিলিবন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সদস্যরা এই টিকিটে কিছুটা ছাড় পাবেন। তাদের টিকিটের বাকি অংশ এমসিসি ভর্তুকি দেবে।
অন্য ম্যাচগুলোতে বড়দের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ পাউন্ড। তবে ছোটদের জন্য এক পাউন্ডের বিনিময়ে খেলা দেখার ব্যবস্থা করছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
বাজার পর্যাবেক্ষণ ও টুর্নামেন্টের খরচ বিবেচনা করে এই দাম নির্ধারণ করেছে ইসিবি।
বোর্ডটি পুরো টুর্নামেন্টর টিকিট বিক্রি থেকে ৪০ মিলিয়ন পাউন্ড আয় করার আশা করছে। ৪৬টি ম্যাচে ৮ লাখ টিকিট ছাড়া হবে। যেখানে ১০ থেকে ১৫ শতাংশ অর্থ আইসিসির কর্পোরেট স্পন্সর ও অন্য আন্তর্জাতিক বোর্ডে চলে যাবে।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed