সিলেটে পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উপজেলার হেতিমগঞ্জের কায়স্তগ্রাম এলাকার সিলেট-জকিগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আরোও ৩জন আহত হয়েছেন।
রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কের দু’পাশে যানবাহন আটকা পড়ে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধারের পর যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
নিহতের নাম আব্দুল ওদুদ (৩০)। তিনি গোলাপগঞ্জের রানাপিং এলাকার বাসিন্দা।
দুর্ঘটনায় আতদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিএনজি অটোরিক্সা ও বাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান আব্দুল ওদুদ। এছাড়া গুরুতর অবস্থায় চালকসহ অটোরিকশার ৩জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলি দুর্ঘটনা ও হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, শনিবার বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাগজপুর ব্রিজে সিলেটগামী মিতালী পরিবহনের একটি চলন্ত বাসের ছাদ থেকে পড়ে অজ্ঞাত যুবক (২২) ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে যায়।
শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল চন্দ্র ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed