ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দাবিতে সিলেটে মশাল মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে সিলেটে মশাল মিছিল করেছে ‘আলোর পথযাত্রী’ নামের একটি সংগঠন।
শুক্রবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মশাল মিছিলে অংশগ্রহণকারীরা ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো’, ‘আমার মাটি আমার মা ধর্ষিত হতে দেবো না’, ‘ধর্ষকের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’ ইত্যাদি শ্লোগান দেন।
মশাল মিছিলে সিলেটের সংস্কৃতিকর্মী, পেশাজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে, একই দাবিতে শুক্রবার বিকাল ৪টা থেকে কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে পালিত হয় অবস্থান কর্মসূচি।
উল্লেখ্য, ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড দাবিতে গত ৮ এপ্রিল থেকে সিলেটে নিয়মিত বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ‘আলোর পথযাত্রী।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed