মাগুরায় প্রেমিক যুগলের আত্মহনন
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমিকার মৃত্যুর তিনদিনের ব্যবধানে মাগুরার মহম্মদপুর উপজেলার রাজপাট গ্রামে রিপন শিকদার (২৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রিপন ও তার প্রেমিকা প্রীতি কনা বিশ্বাস (২৪) দুজনই মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ সহকারী কৃষি কর্মকর্তা পদে চাকরি করতেন।
রাজাপুর ইউনিয়ন পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আব্দুল খালেক হাওলাদার জানান, রিপন ও প্রীতির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সেটি নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য ও পারিবারিক দ্বন্দ চলছিল। এর জেরে এক মাস আগে রিপন প্রীতির মোবাইল নাম্বারটি ব্লক করে দেন। সেই সময় ক্ষোভে প্রীতি ভিক্সল জাতীয় তরল ডিটার্জেন্ট পান করে অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ ২৮ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে গত ২৩ এপ্রিল তিনি মারা যান।
তিনি জানান, এই শোক সইতে না পেরে ২৬ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় রিপন নিজ গ্রামের মাঠের মধ্যে একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ সময় তার পকেট থেকে একটি চিঠি উদ্ধার হয়। যেখানে লেখা ছিল ‘আামার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় ও জান আমাকে ক্ষমা করো।’
এসআই খালেক আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শুক্রবার দুপুরে স্থানীয় শশ্মানে রিপনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
রিপনের বাবা নির্মল শিকদার ও প্রীতির বাবা অমল বিশ্বাসের সঙ্গে আলাপ করেও রিপন ও প্রীতির সম্পর্কের সত্যতা মিলেছে। তবে তারা জানিয়েছেন, পারিবারিকভাবে তাদের সম্পর্ক মেনে নিয়ে আগামী শ্রাবন মাসে বিয়ের দিন ঠিক করেছিলেন। তবু কেন তারা এমন করলো বুঝতে পারছেন না।
Related News
যশোরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের অভয়নগরে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।Read More
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহতRead More



Comments are Closed