পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঋণ চুক্তি স্বাক্ষর
বৈশাখী নিউজ ডেস্ক : পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য ২ দশমিক ৬৭ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি আজ শুক্রবার স্বাক্ষরিত হয়েছে।
চীনের স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে বেইজিংয়ে অবস্থিত এক্সিম ব্যাংকের হেড অফিসে বাংলাদেশের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের এই ঋণ চুক্তি স্বাক্ষর হয়।
রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ খবর জানিয়ে বলা হয়, বাংলাদেশের পক্ষে মো. জাহিদুল হক, অতিরিক্ত সচিব ইআরডি এবং মি. সুন পিং, চায়না এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর উপলক্ষে ৬ সদস্যের প্রতিনিধি দল বর্তমানে চীনে অবস্থান করছে।
স্বাক্ষর অনুষ্ঠানে ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরইসি কর্মকর্তাবৃন্দ এবং চীনে বাংলাদেশ দুতাবাসের ইকোনোমিক কাউন্সিলর মো. জাহাঙ্গীর এ সময় উপস্থিত ছিলেন। সূত্র:বাসস
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed