Main Menu

গাজীপুরে হত্যা মামলায় ১৩ জনের ফাঁসি

বৈশাখী নিউজ ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জের বিল্লাল ওরফে বিলু হত্যা মামলায় ১৩ জনের ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালাত-১ এর বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ আদেশ দেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা করেছেন।

গাজীপুর আদালতের এপিপি মকবুল হোসেন কাজল জানান, ১৯৯৫ সালে বিল্লাল ওরফে বিলু হত্যাকাণ্ড ঘটে। ওই মামলায় আদালত ১৩ জনের ফাসির দণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আদালতে সাত আসামি হাজির ছিলেন, বাকিরা পলাতক।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৫ সালে কালীগঞ্জের ঈশ্বরপুর গ্রামে বিল্লালকে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় তার স্ত্রী কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ ১৩ জনের নামে আদালতে অভিযোগপত্র দেওয়ার পর বিচারক অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু করেন। দীর্ঘ শুনানির পর আজ সোমবার ওই মামলার রায় ঘোষণা করা হয়।

Share





Related News

Comments are Closed