জাতীয় পার্টির সিলেট বিভাগীয় সমাবেশ ৯ মে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় পার্টির সিলেট বিভাগীয় সমাবেশ আগামী ৯ মে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এতে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
এদিকে, মহাসমাবেশ সফরের লক্ষ্যে গত রোববার নগরীর জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পার্টি সিলেট বিভাগের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী এ.বি.এম রুহুল আমীন হাওলাদার বলেন, ‘স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করতে জাতীয় পার্টির বিকল্প নেই। পার্টির চেয়ারম্যান, সাবেক সফল রাষ্ট্রপতি আলহাজ¦ হুসেইন মুহম্মদ এরশাদকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি, আওয়ামী লীগের সকল জুলুম, অত্যাচারের জবাব জনগণ ভোটের মাধ্যমে দিবেন ইনশাআল্লাহ’।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক এ.টি.ইউ তাজ রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলজিআরডি প্রতিমন্ত্রী, পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নুরুল ইসলাম ওমর, যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া এমপি, সাংগঠনিক সম্পাদক মুনিম চৌধুরী বাবু এম.পি ও সাব্বির আহমদ, কেন্দ্রীয় কমিটির সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ এমপি, সাইফুদ্দীন খালেদ, জাহাঙ্গীর আলম, আহমদ রিয়াজ।
জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সিলেট জেলার সদস্য সচিব মো. উছমান আলী চেয়ারম্যান ও মহানগর শাখার সদস্য সচিব এডভোকেট আব্দুল হাই কাইয়ুমের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক এমপি আব্দুল মজিদ, সুনামগঞ্জ জেলা জাপা নেতা আনম অহিদ কনা মিয়া, মৌলভীবাজার জেলা জাপা নেতা শাহাব উদ্দিন, হবিগঞ্জ জেলা জাপা নেতা শংকর পাল, কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা মহিলা পার্টির সভানেত্রী নাহিদা আক্তার চৌধুরী, যুব সংহতি সিলেট জেলা সভাপতি আলতাফুর রহমান আলতাফ, সাধারণ সম্পাদক মরতুজা আহমদ চৌধুরী, যুব সংহতি নেতা ইসমাইল আলী আশিক, মহানগর যুব সংহতি সভাপতি মো. আবু সুফিয়ান, স্বেচ্ছাসেবক পার্টির নেতা আবুল কালাম, শ্রমিক পার্টির নেতা শাহজাহান সিরাজী, ছাত্র সমাজের নেতা জয়নুল আহমেদ, আল আমীন, আফজাল হোসেন, জাপা নেতা দৌলা মিয়া সহ কেন্দ্রীয়, সিলেটের বিভিন্ন উপজেলা জাপা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed