কানাইঘাটে ডাকাতের গুলিতে গৃহকর্তা নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট উপজেলায় ডাকাতের গুলিতে ইফজাল উদ্দিন (৪৫) নামের এক গৃহকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) ভোর রাতে উপজেলার ছোটদেশ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে একটি কালো গাড়িতে করে ৮-১০ সদস্যের একটি ডাকাতদল কানাইঘাট উপজেলার ছোটদেশ আগফৌদ গ্রামের আব্দুল জলিলের বাড়িতে হানা দেয়। এসময় আব্দুল জলিলের ছেলে ইফজাল উদ্দিন তাদেরকে বাধা প্রদান করে লাঠি দিয়ে আঘাত করলে ২ ডাকাত সদস্য আহত হয়।
এসময় অন্য ডাকাত সদস্যরা ইফজাল উদ্দিনের পেটে গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে ডাকতদল পালিয়ে যায়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- হত্যাকান্ডের সাথে জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
নিহত ইবজাল উদ্দিন এক সময় প্রবাসে ছিলেন। বর্তমানে দেশে কৃষিকাজ করতেন। তার ৪ ভাই প্রবাসী ও পিতা বয়োবৃদ্ধ। নিহতের স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed