হাড় শক্তিশালী করবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার
বৈশাখী নিউজ ডেস্ক : উচ্চ ক্যালসিয়াম ও প্রোটিনসমৃদ্ধ খাবারের মধ্যে পনির অন্যতম। পনির হাড়ের ঘনত্ব ঠিক রাখে এবং ওস্টিয়োপোরোসিস থেকে রক্ষা করে। বিভিন্ন রকম সয়া খাদ্যসমূহ যেমন, সয়া দুধ, সয়া আটা, টোফু ইত্যাদি সুস্বাস্থ্যের জন্য দরকারি উপাদানে পরিপূর্ণ।
সয়াতে ফাইটোএস্ট্রোজেন রয়েছে যা হাড়কে শক্তিশালী করে। ক্যালসিয়ামের আরেকটি ভালো উৎস দই। দইয়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও প্রোটিন রয়েছে। এক আউন্স দইয়ে পঞ্চান্ন মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে।
দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ খাদ্য হলো দুধ। এটি ক্যালসিয়াম, প্রোটিন, ম্যাগনেসিয়াম ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ উপাদানে পরিপূর্ণ। ছোটবেলা থেকে নিয়মত দুধ পানের অভ্যাস হাড়কে করবে অধিক শক্তিশালী, এতে ওস্টেয়োপোরোসিসের আশংকা কমে।
তিলে আছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফোরাস, সেলেনিয়াম ও জিঙ্ক। হরমোন উৎপাদন ও লোহিত রক্ত কনিকা উৎপাদনে তিল সাহায্য করে। শালগম ও ঢেঁড়স ক্যালসিয়াম ও পটাসিয়ামের একটি চমৎকার উৎস।
শালগম হাড়ের নমনীয়তা, অস্টেয়োপরোসিস, ফ্রাকচার ইত্যাদি রোধ, পেশীতে শক্তি ও কর্মদক্ষতা বাড়ায়। সব ধরনের বাদামে প্রচুর প্রোটিন, ক্যালসিয়াম, ফাইবার, ভাইটামিন, পটাসিয়াম, আয়রন ও খনিজ পদার্থ থাকে। শক্ত হাড় ও দাঁত গঠনে বাদাম সাহায্য করে।
ভিটামিন ডি পাওয়ার সহজ উপায় হলো ডিম খাওয়া। এতে শতকরা ৬ ভাগ ভিটামিন ডি রয়েছে। তাই শরীরের ক্যালোরি পোড়াতে ডিমের শুধু সাদা অংশটুকু খেলেই হবে না, এর হলুদ অংশটুকুও খাওয়া চাই। কারণ হলুদ অংশে বেশি ক্যালসিয়াম বিদ্যমান থাকে।
Related News
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টো থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত)Read More



Comments are Closed