তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবী
আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৩য় ইউনিটে উন্নয়ন কর্মীদের উৎপাদন কর্মী হিসেবে নিয়োগের দাবীতে সংবাদ সম্মেলন করেছে আন্দোলন পরিচালনা কমিটি, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৩য় ইউনিট।
মঙ্গলবার সকাল ১১টায় কয়লাখনি গেট এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র (২৭৫ মেগাওয়াট) হারবিন ইন্টারন্যাশনাল কোম্পানীর অধীনে উৎপাদনকর্মী হিসেবে পূর্বে কর্মরত শ্রমিকদের নিয়োগের দাবীতে সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাইদ। এসময় তারা বলেন, আগামী ১৯ এপ্রিলের মধ্যে আমাদের ৩য় ইউনিটের শ্রমিকদের উৎপাদন কর্মী হিসেবে নিয়োগ প্রদানের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান না হলে ৩য় ইউনিটের বাঙ্গালী শ্রমিকরা ২১ এপ্রিল সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করবে বলে আল্টিমেটাম দেন। এসময় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed