গাজী বোরহান উদ্দিন সড়কের বেহাল দশা
সৈয়দ রাসেল আহমদ: সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের আওতাধীন গাজী বোরহান উদ্দিন সড়কের পীরেরচক থেকে মুরাদপুর বাজার পর্যন্ত ১ কিলোমিটার জায়গা দীর্ঘ ২ বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কানাইঘাট, গোলাপগঞ্জ ও শাহপরান (র.) থানার প্রায় ৮০টি গ্রামের মানুষের প্রতিদিনের যাতায়াতের একমাত্র সড়ক এটি। এছাড়াও ১৭ পদাতিক ডিভিশনের ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর সদস্যরা চলাচলের জন্য এ সড়কটি ব্যবহার করে থাকেন। গুরুত্বপূর্ণ সড়কটির এ বেহাল দশায় চিন্তিত সাধারণ জনগণ।
এলাকাবাসী জানান, সিলেট শহরের সাথে যোগাযোগের জন্য আমাদের একমাত্র সড়কটি দীর্ঘ দিন থেকে চলাচলের অনুপযোগী, কোন সংস্কারও করা হয়নি দীর্ঘদিন থেকে। এতে সাধারণ মানুষ ভুগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে ইমার্জেন্সি রোগীদের নিয়ে বিপাকে পড়তে হয় স্বজনদের। একটু বৃষ্টিতে হাঁটু সমান পানি জমে যাওয়ার কারণে গাড়ি নিয়ে চালকদের পড়তে হয় সমস্যায়। বহুদিন থেকে গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। এরপরও সড়কটি মেরামত না করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
দেশে আওয়ামীলীগ সরকার ব্যাপক উন্নয়ন করলেও বিভিন্ন জায়গায় এরকম ছোটখাটো সমস্যার কারণে সরকারের বিরুদ্ধে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে বলেও মনে করছেন অনেকেই। তাই সড়কটি সংস্কারের জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed