বানিয়াচংয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম আমীর আলী (৬০)। তিনি উপজেলার পৈলারকান্দি গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পৈলারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে আমীর আলী ধান উঠানোর কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পৈলারকান্দি পুলিশ ফাঁড়ির উপ পুলিশ পরিদর্শক (এসআই) কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed