ক্লিনিক থেকে ২ যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ার জিরানী বাজার এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ এপ্রিল) সকালে জিরানী বাজার এলাকার ‘হাজী আনোয়ার মডার্ণ ডাগায়নষ্টিক এন্ড ডক্টরস চেম্বার’-এর নীচতলার একটি কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদশক (এসআই) কামরুল বলেন, নিহতরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা থানার আলী হোসেনের ছেলে ফরহাদ হোসেন (২৮) এবং ওই ডায়াগনস্টিক সেন্টারের পাশের একটি কাঠের দোকানের কর্মচারী মো. নাবিনুর (২৫)। ফরহাদ হোসেন ওই ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব কর্মকর্তা ছিলেন।
তিনি আরও জানান, লাশ দুটির ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে তারা এমন কোন কিছু খেয়েছিলেন যার বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed