Main Menu

দক্ষিন সুরমায় জোড়া খুন মামলায় ৪৯ আসামী কারাগারে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিন সুরমার বরইকান্দিতে শ্রমিক লীগ ও যুবলীগ নেতা হত্যা মামলায় ৪৯ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান সিদ্দিকী ৫১ আসামির মধ্যে ৪৯ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেন। এ সময় দুই আসামীর জামিন মঞ্জুর করেন আদালত। তারা হলেন বৃদ্ধ ও রোগাক্রান্ত ফটিক মিয়া ও হাবিব মিয়া।

সিলেট মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আবুল হাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ মার্চ সকালে দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে কোম্পানীগঞ্জের তেলিখাল ইউনিয়নের চেয়ারম্যান আলফু মিয়ার পক্ষের লোকজনের গুলিতে বরইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গৌছ মিয়ার পক্ষের শ্রমিক লীগ নেতা মাসুক মিয়া ও যুবলীগ নেতা বাবুল মিয়া নিহত হন। এ সংঘর্ষে ১৭ জন গুলিবিদ্ধসহ আহত হন ২৫ জন।

ওই দুই হত্যাকান্ডের ঘটনায় সেবুল আহমদ ও রাবেয়া বেগম বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। মঙ্গলবার দুই মামলায় হাজিরা দিতে আসেন ৫১ আসামি।

Share





Related News

Comments are Closed