সিলেটে স্বাস্থ্যকর্মীর ছুরিকাঘাতে রোগির স্বজন আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মধুশহীদ এলাকায় ক্রিসেন্ট মেডিকেল সার্ভিস নামের একটি প্রতিষ্ঠানে এক রোগীর স্বজনকে ছুরিকাঘাত করা হয়েছে । রবিবার রাতে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহত মধুশহীদ এলাকার বাসিন্দা মাসুদ আহমদকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, এক স্বজনকে নিয়ে ক্রিসেন্ট মেডিকেল সার্ভিস নামক প্রতিষ্ঠানে যান মাসুদ আহমদ। সেখানে কোনো একটি বিষয় নিয়ে ক্রিসেন্টের কর্মকর্তা-কর্মচারিদের সাথে মাসুদ আহমদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্রিসেন্টের ম্যানেজার ইফতেহাজ আহমদ ইফতিসহ অন্যান্যরা মাসুদকে মারধর ও ছুরিকাঘাত করেন।
মাসুদ আহত হওয়ার পর মধুশহীদ এলাকার লোকজন ঘটনাস্থলে এসে উত্তেজিত হয়ে ওঠেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। উত্তেজিত লোকজনের ভয়ে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয় ক্রিসেন্ট কর্তৃপক্ষ।
এসএমপির লামাবাজার পুলিশ ফাঁড়ির এসআই মো. শাহীন মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে, বিষয়টি নিয়ে বিএনপি নেতা আব্দুল কাইয়ুম জালালী পংকি ও স্থানীয় সাবেক কাউন্সিলর এডভোকেট আব্দুর রকিব বাবলু মধ্যস্থতা করার চেষ্টা করেন। উভয়পক্ষকে বিষয়টি মীমাংসা করার জন্য আগামী বুধবার বসা হবে বলে সিদ্ধান্ত নেন তারা। এ সময়ে ক্রিসেন্টের ম্যানেজার ইফতিকে সাময়িকভাবে কর্মচ্যুত রাখারও সিদ্ধান্ত হয়। এছাড়া ক্রিসেন্ট মেডিকেল সার্ভিস আহত মাসুদের চিকিৎসার ব্যয় বহন করবে বলেও সিদ্ধান্ত হয়েছে।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed