মাধবপুরে অপহৃত ব্যক্তি নাসিরনগরে উদ্ধার, আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের মাধবপুর থেকে অপহৃত এক ব্যক্তিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী চক্রের ২ সদস্যকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ই এপ্রিল বিকাল ৫টার দিকে মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামের মৃত মিয়াধন মিয়ার ছেলে আব্দুর মালেক (৩৫) নিজ বাড়ী যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর বাসষ্ট্যান্ডে সিএনজি অটোরিক্সার জন্য অপেক্ষমাণ থাকাবস্তায় তাকে একটি অটোরিক্সাতে জোরপূর্বক উঠিয়ে নেয় ২ ব্যক্তি। এরপর থেকে আব্দুল মালেকের বড় ভাই আব্দুল খালেকের মোবাইলে ফোন দিয়ে বিকাশের মাধ্যমে ৭০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ২ হাজার টাকা বিকাশ করে অপহরণকারীদের বাকী টাকা পড়ে দেওয়া হবে বলে জানায় অপহৃতর পরিবারের লোকজন।
এ বিষয়ে অপহৃতের বড় ভাই আব্দুল খালেক বাদী হয়ে অজ্ঞাতনামা অপহরণকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পরে মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম তথ্য প্রযুক্তি ব্যবহার করে রোববার ভোররাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে অভিযান চালিয়ে ২ অপহরণকারীসহ অপহৃত আব্দুল মালেককে উদ্ধার করে।
আটককৃতরা হল- নাসিরনগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বজলু মিয়ার ছেলে শাহজাহান (৩০) ও মাধবপুর উপজেলার জগদীশপুর চারাভাঙ্গা গ্রামের মৃত লোকমান মিয়ার ছেলে বিল্লাল মিয়া (২৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান আটককৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed