Main Menu

পশুর সাথে এ কেমন শত্রুতা ?

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় বিষ প্রয়োগে ৪টি গরু হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত ১৪ এপ্রিল শনিবার রাতে উপজেলার তেতলী ইউনিয়নের বদিকোনা পুরকায়স্থ গ্রামের মৃত রফিক আলীর পুত্র দরিদ্র দিনমজুর জুনেদ আহমদ টিপুর ক্রয়কৃত এ ৪টি গরু দুর্বৃত্তদের দেয়া বিষ প্রয়োগে মারা যায়।
জানা যায়, টিপু প্রতিদিনের ন্যায় তার বাড়ির উত্তর পাশে তেলীবাজারস্থ সংলগ্ন মাঠে গো চারণের জন্য গরু গুলো মাঠে রেখে তার কর্মস্থলে চলে যায়। সন্ধ্যায় গোয়াল ঘরে গরু বেধে রাখার পর দেখা যায় ২টি গরুর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। এরপর তিনি পশু চিকিৎসক ইকবাল হোসেনকে খবর দেন। ডাক্তার ঘটনাস্থলে আসার পর পরীক্ষার মাধ্যমে বুঝতে পারেন গুরুগুলিকে বিষ প্রয়োগ করা হয়েছে। ডাক্তার ঘটনাস্থলে থাকাবস্থায় ২টি গাভী ও ২টি বাছুর গাভী মারা যায়। ঘটনাটি দক্ষিণ সুরমা থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল ৪টি গরু মৃত্যুর কথা নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed