সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ইমরান চৌধুরীকে ২৫ লাখ টাকা চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে নগরীর রিকাবীবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, চেক ডিজঅনারের দু’টি মামলায় পলাতক আসামী ছিলেন ইমরানকে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে নগরীর রিকাবীবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, গত ৮ ফেব্রুয়ারি নগরীর উপশহর এলাকার বাসিন্দা মোশারফ হোসেন চৌধুরী সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইমরান চৌধুরীর বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেন। এ দুইটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
ইমরান নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকার এ-ব্লকের তিন নম্বর বাসার বাসিন্দা শরফ উদ্দিন চৌধুরীর ছেলে।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed