সিলেটে গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে দুই লন্ডন প্রবাসী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মজুমদারিতে গৃহপরিচারিকা ও তার মেয়েকে নির্যাতনের অভিযোগে রোববার রাতে দুই যুক্তরাজ্য প্রবাসীকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। তাদের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে।
আটককৃতরা হচ্ছেন- মজুমদারি ১ নম্বর বাসার মৃত আব্দুন নুরের পুত্র কবির আহমদ খোকন (৪২) ও তার ভাই সাকির আহমদ মুন্না (৪৩)।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, স্বর্ণ চুরির অভিযোগে ওই বাসার গৃহপরিচারিকা এবং তার ৭ম শ্রেণীতে পড়–য়া মেয়েকে নির্যাতন করছিল ওই বাসার লোকজন। মাকে একটি গাছের সাথে এবং মেয়েকে বাসার একটি পিলারের সাথে বেধে নির্যাতন করা হয়। খবর পেয়ে রোববার রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মা-মেয়েকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ সময় এ দুই প্রবাসীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
বিমানবন্দর থানার ওসি মোশাররফ মা-মেয়েকে নির্যাতনের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভিকটিম পারভিন বেগম একটি মামলা দায়ের করেছেন। দুই প্রবাসীকে আটকের বিষয়টিও তিনি স্বীকার করেন।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed