সিলেটে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার দুর্গাপুর এলাকা থেকে ১৯২ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ চান মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক চান মিয়া ওই গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে।
রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তার বসত ঘরে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
« গোয়াইনঘাটে কৃষি জমি রক্ষার দাবিতে মানববন্ধন (Previous News)
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed