কানাইঘাটে দুর্বৃক্তদের আগুনে ৬টি ঘর ভস্মিভূত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউপির নারাইনপুর পশ্চিম গ্রামে ৬টি বসত ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘরের লোকদের প্রাণে মারার উদ্দেশ্যে ঘরের দরজার বাহির দিক আটকে রেখে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় তারা।
শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নারাইনপুর পশ্চিম গ্রামের মৃত নুরুল হকের পুত্র বাহার উদ্দিন, লুকমান হেকিম, মৃত ফজলে হকের পুত্র হারুন রশিদ, জায়াদ আলীর মেয়ে সালেহা বেগম, আরব আলীর পুত্র প্রবাসী বশির আহমদ ও মৃত নছিরুল হকের পুত্র আব্দুর রহমানের বসত ঘরে দুর্বৃত্তরা পরিকল্পনা অনুযায়ী প্রাণে মারার উদ্দেশ্যে ঘরের দরজার বাহির দিক আটকে রেখে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।
একপর্যায়ে বসত ঘরের ভিতরে থাকা লোকজন ঘুম থেকে জেগে আগুন দেখতে পেয়ে পিছনের দরজা জানালা ভেঙ্গে কোনোমতে প্রাণে বেঁচে গেলেও আধা পাকা ও কাঁচা বসত ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
পরে তাদের চিৎকার ও আগুনের লেলিয়ান শিখা প্রতিবেশিরা দেখতে পেয়ে মহল্লার মসজিদের মাইকে আগুন লাগার কথা জানিয়ে দিলে গ্রামের মানুষ এগিয়ে এসে বসত ঘরের আগুন পানি দিয়ে নেভানোর চেষ্টা করে নিয়ন্ত্রনে আনলেও বসত ঘর ও আসবাব পত্র রক্ষা করা সম্ভব হয়নি।
৬টি পরিবারের পুরো মালামাল আগুনে পুড়ে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানিয়েছেন পরিবারের লোকজন ও এলাকাবাসী।
খবর পেয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরবর্তীতে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা ও জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed