চুনারুঘাটে সাংবাদিকের বসত ঘরে আগুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজুর বসত ঘরে প্রেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বনগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
আগুণে বসত ঘর এবং সাংবাদিক রাজুর ব্যবহৃত মোটর সাইকেল পুড়ে যায়। এ সময় তার শিশু সন্তানকে আগুন থেকে অল্পের জন্য রক্ষা করেন রাজু। এতে তার হাতের ৪টি আঙ্গুল পুড়ে যায়। রাতেই তিনি চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
আব্দুর রাজ্জাক রাজু জানান, সম্প্রতি তিনি এলাকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ীরা এই ঘটনা ঘটাতে পারে। বৃহস্পতিবার রাতে চুনারুঘাট থানার ওসি কে এম আজমীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed