ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দাবিতে সিলেটে মৌন অবস্থান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে সারাদেশের মতো বিভাগীয় নগরী সিলেটেও মৌন অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনের রাস্তায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে নগরীর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
এসময় তাদের হাতে ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড শোভা পায়। সে সব প্ল্যাকার্ডে লেখা ছিলো- ‘ধর্ষণের একমাত্র শাস্তি হোক মৃত্যুদণ্ড’, ‘আপনার সন্তানকে যৌন শিক্ষা দিন’, ‘মেয়ে নয়, মানুষ হিসাবে বাঁচতে চাই’, ‘আপনার সন্তানকে আপনার হ্যারাসমেন্টের গল্পটি বলুন’, ‘ধর্ষকের উল্লাস ধর্ষিতার কান্না, আমি অন্ধ আমি বোবা, আর না আর না’, ‘কেউ ধর্ষক কেউ দর্শক, মানুষ দেখিনা কাওরে’ ইত্যাদি স্লোগান।
অংশগ্রহণকারীরা জানান, ধর্ষণ প্রতিরোধের এই আন্দোলনটি শুধু একদিনের জন্য নয়। আমরা এটি ছড়িয়ে দিতে চাই প্রতিটি মানুষের মাঝে। আমরা নিয়মিত এমন কর্মসূচি পালন করবো। আমরা পাড়া-মহল্লায় যাবো, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাবো, প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কথা বলবো। চাইবো তারাও যেন ধর্ষণ নামক এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হোন।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed