মির্জা ফখরুলের মায়ের মৃত্যুতে সিলেট বিএনপির শোক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাতা ফাতিমা আমিন’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাতা ফাতেমা আমিন’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাতা ফাতিমা আমিন’র আত্ম মাগফেরাত কামনায় শুক্রবার বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (রহ,) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
উক্ত মিলাদ ও দোয়া মহাফিলে সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী এবং সম্মানিত সিলেটবাসীকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed